ঘড়িতে সময় তখন বেলা ১১টা। ভবনটিতে পা রাখতেই চোখে পড়ল সবার কর্মব্যস্ততা। ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে টানা কাজ করে চলেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। কোথাও মিস্ত্রি ঠুকঠুক শব্দ তুলে হাতুড়ি পেটাচ্ছেন, কোথাও চলছে ধোয়া-মোছার কাজ। এরই মধ্যে রোগীরা কেউ লাইন ধরে টিকিট কাটছেন, কেউ বা নির্ধারিত চিকিৎসকের কক্ষে ছুটছেন, কেউ আবার ডাক্তার দেখানো শেষ করে বের হয়ে যাচ্ছেন।এই চিত্র রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণের। ৪৫ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল ৮টায় ফের খুলেছে হাসপাতালটি। শুরু হয়েছে বহির্বি...