কানাডার জাতীয় সংগীত বাজছে। সারিতে দাঁড়িয়ে আছেন আলফোনসো ডেভিস। আজ তিনি কানাডার জাতীয় ফুটবলের অন্যতম প্রধান প্রতীক; অথচ তার জীবনের শুরু কানাডায় নয়। লাইবেরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে তার মা-বাবা আশ্রয় নিয়েছিলেন ঘানার একটি শরণার্থীশিবিরে। সেখানেই ডেভিসের জন্ম। পাঁচ বছর বয়সে পরিবারটি কানাডায় পুনর্বাসিত হয়। নিরাপত্তা, শিক্ষা, ক্লাব ও প্রশিক্ষণের সুযোগ পাওয়া সেই শরণার্থী শিশুই পরে কানাডার জাতীয় প্রতীকে পরিণত হন।ডেভিসের গল্প শুনলে প্রশ্নটি আর শুধু ‘তিনি কোন দেশের?’ থাকে না। প্রশ্ন হয়— একজন খেলোয়াড়কে আসলে...