‘আমি পানিওয়ালা যামু না, তোরা এইকগাও (একজনও) পৌরসভায় আসবি না’— এভাবেই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়াকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের বিরুদ্ধে।একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোবাইল ফোনে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ফোনালাপের একটি অংশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ফোনালাপের একটি অংশে বিএনপি নেতা গিয়াস উদ্দিন পলাশকে বলতে শ...