২০১৭
সালের আগস্টে রাখাইন থেকে রোহিঙ্গারা যখন প্রাণভয়ে এদেশে ছুটে এসেছিল, তখন
তাদের হাতে কোনো ভূরাজনীতির
মানচিত্র ছিল না। ছিল
দু-একটি কাপড়ের পুঁটলি।
কারও কোলে শিশু, কারও
কাঁধে বৃদ্ধ মা বাবা। পেছনে
পোড়া বাড়ি। সামনে নাফ নদী। তারও
সামনে বাংলাদেশ।
মানুষ
বিপদে পড়লে প্রথম কাজ
হিসাব করা নয়, দরজা
খোলা। বাংলাদেশ তখন হিসাব করেনি।
বাংলাদেশ
সাত-আট লাখ রোহিঙ্গাদের
জন্য দরজা খুললো। তাদের
খাদ্য লাগল, মাথার ওপর প্লাস্টিকের ছাউ...