ইউরোপের দেশ রোমানিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই বাংলাদেশিকে মিসরে নিয়ে গিয়ে চার মাস ধরে আটকে রেখে নির্যাতন, পাসপোর্ট জব্দ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালালচক্রের বিরুদ্ধে। সাইফুল ও নাইম নামে ওই দুই ভুক্তভোগীদের দাবি, ইউরোপে যাওয়ার আশায় তারা ওই চক্রকে মোট ২৬ লাখ ৭০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু মিসরে যাওয়ার পর রোমানিয়ায় পাঠানোর কোনো ব্যবস্থা না করে উল্টো একটি ফ্ল্যাটে তাদের জিম্মি করে রাখা হয়। তাদের দাবি, চার মাস পর দালালচক্রটি তাদের ওই বাসায় রেখে অন্যত্র চলে যায়...