বুড়িগঙ্গার তীর থেকে আজকের মেগাসিটি—
চলচ্চিত্রের ফ্রেমে ঢাকা বারবার বদলেছে রূপ। ‘দ্য লাস্ট কিস’-এর যুগ থেকে ‘রংবাজ’, ‘ঘুড্ডি’, ‘আহা!’ পেরিয়ে ‘রিকশা
গার্ল’ পর্যন্ত সেলুলয়েডে ফুটে উঠেছে শহরের প্রেম,
বিদ্রোহ, অপরাধ আর ঐতিহ্যের রূপকথা। চলচ্চিত্রে উঠে আসা ঢাকা নিয়ে লিখেছেন অঞ্জন আচার্য
বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা চারশ বছরের পুরনো এই শহরটার একেকটি ইট-পাথরের
নিচে চাপা পড়ে আছে কত শত সহস্র গল্প। ঢাকা শুধু একটি ভৌগোলিক মানচিত্র নয়; এ এক জীবন্ত
চরিত্র। কখনো সে পুরান ঢাকার সরু গলির ঢাকাইয়া ঐতিহ্যের ধার...