প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা শালিয়ানের রহস্যজনক মৃত্যু মামলায় এলো বিরাট মোড়। ঘটনার দীর্ঘ ছয় বছর পর বোম্বে হাইকোর্টের নির্দেশে অবশেষে একটি আনুষ্ঠানিক এফআইআর করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন। দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, এ মামলায় শিবসেনা নেতা আদিত্য ঠাকরে, অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং অভিনেতা ডিনো মোরিয়ার নাম উঠে এসেছে।এর আগে গত ২ সেপ্টেম্বর বোম্বে হাইকোর্ট মুম্বাই পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়।...