অসুস্থ অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। রিফাতের অসুস্থতার খবর সামনে আসার পর দেশের একজন টেলিভিশন সাংবাদিকের মাধ্যমে জায়েদ খান আর্থিক সহায়তা করেছেন।জায়েদ খান আগামীর সময়কে বলেছেন, ‘আসলে রিফাত চৌধুরী একজন শিল্পী। তার এভাবে হাসপাতালে ভর্তি হবার খবর আমাকে স্পর্শ করেছে। আমি যুক্তরাষ্ট্রে থেকে কতটুকুই বা সহায়তা করতে পারি। হয়তো দেশে থাকলে রিফাত চৌধুরীর মতো অভিনেতা এভাবে হাসপাতলে পড়ে থাকতে হতো না। তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব আমি নিতাম।’...