একটি দেশের প্রকৃত উন্নয়ন কোথায়? বড় বড় সেতু, প্রশস্ত মহাসড়ক, উঁচু ভবন, বিদ্যুৎকেন্দ্র কিংবা আধুনিক নগরায়ণে? এসব অবশ্যই উন্নয়নের দৃশ্যমান প্রতীক। কিন্তু একটি দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের সবচেয়ে বড় ভিত্তি হলো তার মানুষ। আর সেই মানুষ তৈরির প্রধান কারখানা হলো শিক্ষাপ্রতিষ্ঠান। আজকের শ্রেণিকক্ষে বসে থাকা শিশুটিই আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, উদ্যোক্তা, প্রশাসক, বিজ্ঞানী, কৃষিবিদ কিংবা রাষ্ট্রনায়ক। সে কারণে শিক্ষায় বিনিয়োগ আসলে ভবিষ্যৎ বাংলাদেশে বিনিয়োগ।
বাংলাদেশ গত কয়েক দশকে শিক্ষার বিস্তারে উল...