রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে কিয়েভের কাছে ড্রোন প্রযুক্তি প্রদর্শনীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ১০ জন।স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত ওই প্রদর্শনীতে দিনের বেলায় চালানো হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন।এ ছাড়া পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে রাশিয়ার নিক্ষেপ করা গ্লাইড বোমায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ভোরে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় শহর...