ইট-পাথরের তীব্র দাবদাহের প্রভাবে ঢাকা যখন তপ্ত উনুনের মতো আঁকুপাঁকু করে,
তখন নগরবাসীর জন্য কিছুটা স্বস্তির ঠিকানা হয়ে উঠছে ভবনের ছাদবাগানগুলো। যান্ত্রিক
শহরের রুক্ষতা পেরিয়ে প্রতিদিন এসব সবুজ ছাদ মানুষকে তাজা ফলমূল, বিশুদ্ধ বাতাস আর
খানিকটা প্রশান্তির আশ্রয় দিচ্ছে। ঢাকা শহরের ছাদবাগানগুলোর প্রয়োজনীয়তা, এর সম্ভাবনা,
নানা চ্যালেঞ্জ এবং নগরের টিকে থাকার লড়াই নিয়ে লিখেছেন শম্পা বিশ্বাস
জুন মাসের খাঁখাঁ দুপুর। কারওয়ান বাজারের মোড়ের ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা
যেকোনো চালককে জিজ্ঞেস করলেই...