খাগড়াছড়ির রামগড়ে অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে সজিব (২৫) নামে এক যুবক দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন।আজ শনিবার দুপুরের ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায়, সজিব নিজের গায়ে দুধ ঢালছেন। এ সময় তিনি বলেন- জুয়া খেলতে গিয়ে তার সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হয়ে গেছে। জুয়ার পেছনে প্রায় ১৫ লক্ষ টাকা খুইয়ে এখন তিনি নিঃস্ব।সজিব রামগড় ইউনিয়ন লামকুপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
আরও পড়ুন...