লক্ষ্মীপুরের রামগতিতে বয়স ১৯ দেখিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা স্কুলছাত্র মো. রিমনের জামিন হয়েছে। গ্রেপ্তারের ১৫ দিন পর আজ সোমবার বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদেকুর রহমান তাকে দুই শর্তে জামিন দেন।শর্ত দুটি হলো, প্রতি সোমবার তাকে আদালতে হাজির হতে হবে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিলসহ কোনো কার্যক্রমে সে অংশ নিতে পারবে না। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রব সুমন এসব জানিয়েছেন।গত ২ আগস্ট বিকালে চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রাম থেকে রিমনকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত...