পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র ভরাট করছে কয়েকজন কলেজছাত্র— এমন এক ভিডিও ছড়িয়েছে ফেসবুকে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট কলেজে। অধ্যক্ষের ভাষ্য, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক খাতা দেখার নিয়ম জানেন না বলে এ ঘটনা ঘটিয়েছেন।
ভিডিওতে দেখা গেছে, কলেজের একাদশ শ্রেণির কয়েক শিক্ষার্থী একটি ক্লাসরুমে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র ভরাট করছে। তাদের বলতে শোনা যায়, কলেজের বাংলা বিভাগের শিক্ষক মো. রিপন তাদের উত্তরপত্রের খালি ঘর ভরাট করতে বলে...