আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে যৌথ
অভিযানের পরিকল্পনা হচ্ছে, এমন খবর ছড়ালেও তা নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
আহমদ।
তিনি বলেছেন, দেশে যৌথ অভিযানের
আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আজ বৃহস্পতিবার সকালে
ঢাকার তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তরের ফলক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের
একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
চাঁদাবাজি, বাড়ি দখল, হামলা-ভাঙচুরের
মতো সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সরকার
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলেও বিরোধ...