পাকিস্তান প্রতিষ্ঠার পর
রাষ্ট্রটির প্রথম আইন ও শ্রমমন্ত্রী হয়েছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল। অবিভক্ত বাংলার
গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মুসলিম লীগে যুক্ত হয়েছিলেন তিনি। পাকিস্তান প্রতিষ্ঠার
পর সংখ্যালঘুদের অধিকার রক্ষা হবে, এমন প্রত্যাশা ছিল তাঁর। কিন্তু কয়েক বছরের
মধ্যেই সেই প্রত্যাশা ভেঙে যায়।
১৯৫০ সালে পূর্ব
পাকিস্তানে হিন্দু ও দলিতদের ওপর নির্যাতন, বৈষম্য এবং সংখ্যালঘুদের নিরাপত্তা
নিয়ে গভীর হতাশা থেকে দেশটির প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে দীর্ঘ একটি
পদত্যাগপত্র দেন তিনি। পদত্যাগপত্রে নিজের...