দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। দেশের লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের নানা অজানা গৌরবগাথা দর্শকের সামনে তুলে ধরার লক্ষ্যেই দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে অনুষ্ঠানটির পর্ব ধারণ করা হচ্ছে।তারই ধারাবাহিকতায় এবারের পর্বটি ধারণ করা হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের উন্মুক্ত চত্বরে।আয়োজকরা জানান, এবারের পর্বে থাকছে দুটি ভিন্ন ধরন...