আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে।আজ শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা এবং প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।শেখ হাসিনার প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, তার বিরুদ্ধে...