প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা আদনান আল রাজীব। ছবির নাম ‘অপলক’। এতে অভিনয় করবেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। রোমান্টিক গল্পের এ ছবিটি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন নির্মাতা ও তার দল। শিগগিরই শুরু হবে শুটিং।সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ‘অপলক’ নিয়ে নিজের ভাবনা ও প্রস্তুতির কথা জানিয়েছেন আদনান আল রাজীব। তিনি জানিয়েছেন, গত এক বছর ধরে ছবির গল্পটি নিয়ে কাজ করছেন। লেখালেখির বিভিন্ন ধাপ পেরিয়ে বারবার গল্পটি লিখেছেন, পরিবর্তন করেছেন এবং নত...