আর্জেন্টিনার জার্সি কিনবেন, দোকানদারকে
কিছু বলার আগেই হাতে ধরিয়ে দেবেন ‘১০ নম্বর’ জার্সি। বাংলাদেশের ফুটবল উন্মাদনায় বছরের
পর বছর, যুগের পর যুগ এই ছবিটাই আপনি দেখে এসেছেন। কারণ একটাই— জার্সিটা লিওনেল মেসির।
সময়ের নিষ্ঠুর ছোবলে সেই দৃশ্য ইতি টানতে যাচ্ছে। ফুটবলকে আনন্দের ভেলায় ভাসিয়ে আর্জেন্টিনার
‘১০ নম্বর’ জার্সি থেকে বিদায় নিচ্ছে ‘লিওনেল মেসি’ নাম। বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোর
৫টায় বেনিনের বিপক্ষে শেষবার আর্জেন্টিনার জার্সিতে নামবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে
তি...