আমাদের দেশে মেয়েদের ঋতুস্রাব সাধারণত ১১-১৩ বছরে শুরু হয়। তবে ঋতুস্রাব শুরুর পরের কিছুদিন এবং মেনোপজ হওয়ার আগে তা অনিয়মিত হতে পারে। ঋতুস্রাব অনিয়মিত হওয়ার জন্য নিচের কারণগুলো দায়ী ওজন নিয়ন্ত্রণে রাখতে না পারা, তৈলাক্ত খাবার খাওয়া, হাঁটাচলা কম করা, পরিপূর্ণ পুষ্টির অভাব পলিয়েন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম (PMOS) হলে নারীর অনিয়মিত ঋতুস্রাবসহ গর্ভধারণে জটিলতা দেখা দিতে পারে। এ ছাড়া হরমোনজনিত অসুখ বা হরমোনের তারতম্য হলে অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক চাপ, অত্যধিক পরিশ্রম, রক্তে পুরুষ হরমোন বৃদ্ধ...