মেজর লিগ সকারে (এমএলএস)
আবারও হোঁচট খেল ইন্টার মায়ামি। ঘরের মাঠে সান ডিয়েগোর বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি
গোল পেলেও শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ফ্লোরিডার দলটিকে। এই ড্রয়ের
ফলে লিগ টেবিলে শীর্ষ দল ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে পড়ল মায়ামি, যেখানে তাদের
আর মাত্র আটটি ম্যাচ বাকি। শেষ ৯টি লিগ ম্যাচের মধ্যে তাদের জয় মাত্র একটিতে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক
ফুটবল খেলার চেষ্টা করলেও ১২ মিনিটে প্রথম ধাক্কা খায় স্বাগতিকরা। ডেনমার্কের ফরোয়ার্ড
আন্দ্রে ড্রায়ার সান ডিয়েগোকে...