আমরা সাধারণত বুঝে থাকি দান মানেই হলো নিজের ঘরের
বাইরে কোনো অসহায় মানুষের হাতে অর্থ তুলে দেওয়া। অথচ ইসলামের শিক্ষা আরও বিস্তৃত।
দানের আগে দেখতে হবে,
আমার ওপর কার অধিকার রয়েছে। পরিবারের প্রয়োজন পূরণ করা শুধু সংসারের খরচ নয়; আল্লাহর
সন্তুষ্টির নিয়তে করলে সেই ব্যয়ও সদকার মর্যাদা পেতে পারে। ফলে একজন মানুষ নিজের
পরিবারের জন্য ব্যয় করার মাধ্যমে একই সঙ্গে সদকার
সওয়াব এবং পারিবারিক দায়িত্ব ও সম্পর্ক রক্ষার সওয়াব অর্জন করতে
পারেন।
এ বিষয়ে আবু সাঈদ খুদরি (রা.) বর্ণিত
একটি হাদিস বিশেষ তাৎপর্যপূর্ণ।...