ভারতে গত কয়েক বছরে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা, হামলা এবং ভয় দেখানোর রাজনীতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। কখনো গো-রক্ষার নামে হামলা, কখনো বুলডোজার অভিযান, কখনো আবার ধর্মীয় পরিচয় কেন্দ্র করে নিশানা করা— এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, যেখানে দেশের সংখ্যালঘু মুসলমানের বড় অংশ নি...