এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্কের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে আপাতত স্বস্তিতে আছেন জ্ঞানেশ কুমার। তাকে সাসপেন্ড করার আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছে, এসআইআর সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী ভাবে নেওয়া হয়েছিল।মামলাকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের দুই সদস্যের আপত্তি থাকা সত্ত্বেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ন...