কুমিল্লার লাকসামে ৮ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে আবু ছাইদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছাইদ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতঘর ইছাপুরা গ্রামের বাসিন্দা।লাকসাম থানার ওসি কাজী কামরুন নাহার লাইলী জানান, গতকাল শনিবার বিকালে তাকে লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ ধানবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।
আরও পড়ুন...