পেট ভরা মণি-মাণিক্যের
খনি মিয়ানমার আজ হাজারো লাশের বধ্যভূমি । এককালের সূবর্ণভূমি (দ্য গোল্ডেন ল্যান্ড)
খ্যাত রত্নগর্ভা এই সোনালি মাটির নিচেই আজ চাপা পড়ে আছে হাজার হাজার নিথর প্রাণ। জান্তার
বুট-বুলেটে ক্ষত-বিক্ষত দেশটি এখন রূপ নিয়েছে
‘এশিয়ার রক্তাক্ত কসাইখানা’য়। সেনা শাসনের নির্মম দমনপীড়ন, জাতিগত নিধনযজ্ঞ আর গৃহযুদ্ধের
আগুনে পুড়ে ছাই শান্তিপ্রিয় দেশটির গণতন্ত্রের মানচিত্র। ৬ লাখ ৭৬ হাজার ৫৭৮ বর্গকিলোমিটারে
এখন রক্তের স্রোত, লাশের স্তূপ আর কান্...