বর্ণাঢ্য সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত হয়েছে। অন্ধত্ব দূরীকরণ এবং দৃষ্টিপ্রতিবন্ধকতা বিষয়ে গণসচেতনতা তৈরির বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে বৃহস্পতিবার ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে।এ বছরের বিশ্ব দৃষ্টি দিবসের প্রতিপাদ্য ছিল ‘আপনার চোখকে ভালোবাসুন, চোখের সেবায় সাধারণ মানুষই মূল কেন্দ্র’।কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল তরুণদের অংশগ্রহণে পাঁচ কিলোমিটার দীর্ঘ ‘সুস্থ দৃষ্টির জন্য দৌড়’ শীর্ষক মিনি-ম্যারাথন। এতে ময়মনসিংহ...