মালয়েশিয়ার
সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলির মৃত্যু
এত দ্রুত হবে, তা তিনি ভাবেননি। মৃত্যুর আগের রাতেও তিনি বেশ
ভালো ছিলেন বলে জানান মাহাথির।
সোমবার (২৮
সেপ্টেম্বর) মালয়েশিয়ার পাহাংয়ের শাসক ও দেশটির সাবেক রাজা সুলতান আবদুল্লাহ
রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ স্ত্রী ও ছেলেকে নিয়ে সিতি হাসমাহকে শেষ
শ্রদ্ধা জানাতে গেলে মাহাথিরের সঙ্গে তার কথা হয়। এ সময় মাহাথির বলেন, ‘আমি ভাবিনি আজই
হাসমাহ মারা যাবে। গত রাতে সে বেশ ভালোই ছিল।’
সোমবার স্থানীয় স...