চট্টগ্রাম শহরকে একটি আধুনিক
ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে আগামী ২৫ বছরের জন্য নতুন মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান)
প্রকাশ করা হয়েছে। তবে অতীত অভিজ্ঞতা বলছে, পরিকল্পনা তৈরিতে যতটা এগিয়ে চট্টগ্রাম
উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বাস্তবায়নে ঠিক ততটা পিছিয়ে। তিন দশক আগে তৈরি করা মহাপরিকল্পনার
অধিকাংশই বইয়ের পাতায় পাতায় বন্দি। নিয়ম অনুযায়ী, পাঁচ বছর পরপর মাস্টারপ্ল্যান পর্যালোচনার
কথা থাকলেও গত ৩০ বছরে একবারও করা হয়নি।
জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান
প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, ‘অতীতে কী হ...