শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী দক্ষতা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে শুক্রবার (১৬ অক্টোবর) শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘এমডিআইসি স্টেম ফেস্ট ২০২৬-২৭’। মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এমডিআইসি) ক্যাম্পাসে আয়োজিত এ উৎসব চলবে শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত।প্রতিষ্ঠানটির ম্যানারাত ক্লাবস ফর কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের অধীন মানারাত সায়েন্স ক্লাব এ উৎসবের আয়োজন করছে। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।উৎ...