আমরা অনেকেই নিজের ভুলভ্রান্তি বা ত্রুটি নিয়ে হালকা হাসাহাসি করতে পারি, আবার অনেকের কাছেই তা মেনে নেওয়া বেশ কঠিন। কিন্তু নিজেকে নিয়ে হাসা কি সত্যিই মানসিক স্বাস্থ্যের জন্য ভালো? নাকি এটি আত্মবিশ্বাসের ঘাটতি প্রকাশ করে? বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, সাম্প্রতিক বিভিন্ন মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে নিজের ভুলভ্রান্তি বা ত্রুটি নিয়ে হাসতে পারা মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে এর প্রয়োগের সঠিক নিয়ম বা সীমা না জানলে তা লাভের চেয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। মনোবিজ্ঞানীদের মত...