Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

দুশ্চিন্তা দূর করবেন কীভাবে, সমাধান কোরআনে

  • অন্তরের প্রশান্তির গোপন চাবিকাঠি
মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৯:৩৯
দুশ্চিন্তা দূর করবেন কীভাবে, সমাধান কোরআনে

জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।’ (সুরা রাদ, আয়াত : ২৮)

মানুষের জীবনে অস্থিরতা, দুশ্চিন্তা ও মানসিক চাপ নতুন কিছু নয়। কেউ অর্থনৈতিক টানাপড়েনে ভুগছেন। কেউ সম্পর্কের জটিলতায় আটকে আছেন। আবার কেউ ভবিষ্যতের অনিশ্চয়তায় ভেঙে পড়ছেন। এই বাস্তবতায় ইসলাম মানুষের অন্তরের প্রশান্তির জন্য পবিত্র কোরআনের নিচের এই আয়াতটিই হতে পারে সমাধানের অন্যতম একটি পথ। মহান আল্লাহতাআলা বলেছেন,

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

‘জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।’ (সুরা রাদ, আয়াত : ২৮)

এই আয়াত মানুষের মানসিক চিকিৎসার একটি মৌলিক নীতি। যে অন্তর আল্লাহকে ভুলে যায়, সেই অন্তর যতই বাহ্যিকভাবে সুখী হোক, তার ভেতরে থাকে নানান রকমের অস্থিরতা। আর যে অন্তর আল্লাহকে স্মরণ করে, তার বাহ্যিক কষ্ট থাকলেও ভেতরে বিরাজ করে একধরনের স্থির স্বস্তি।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لَا يَذْكُرُ رَبَّهُ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ

‘যে তার প্রতিপালকের জিকির করে, আর যে জিকির করে না, তাদের উপমা হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। (বুখারি, হাদিস : ৬৪০৭)

এই হাদিসে স্পষ্টভাবে বোঝানো হয়েছে, জিকির শুধু একটি ইবাদত নয়; বরং এটি আত্মার জীবন। যে হৃদয়ে আল্লাহর স্মরণ নেই, সেই হৃদয় ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়, যদিও শরীর বেঁচে থাকে।

ইবনুল কাইয়্যিম (রহ.) বলেছেন, ‘অন্তরের কঠোরতা দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো আল্লাহর জিকির। জিকির যত বেশি হয়, অন্তর তত নরম হয়।’ (আল-ওয়াবিলুস সাইয়্যিব)

বাস্তবজীবনেও আমরা দেখি, মানুষ যখন একা থাকে বা কষ্টে পড়ে, তখন তার অন্তর সবচেয়ে বেশি অস্থির হয়ে ওঠে। কিন্তু সেই মুহূর্তে যদি সে আল্লাহকে স্মরণ করে, নামাজে দাঁড়ায়, দোয়া করে বা চুপচাপ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে থাকে, ধীরে ধীরে তার ভেতরে একধরনের শান্ত পরশ তৈরি হয়। কারণ তখন সে নিজের সীমাবদ্ধতা বুঝে আল্লাহর অসীম ক্ষমতার দিকে ফিরে যায়।

জিকিরের আরেকটি বড় দিক হলো, এটি মানুষকে পাপ থেকে দূরে রাখে। যে অন্তর আল্লাহকে বেশি স্মরণ করে, সেই অন্তর গুনাহের দিকে সহজে ঝুঁকে পড়ে না। কারণ তার ভেতরে একটি জীবন্ত সচেতনতা তৈরি হয়, আল্লাহ তাকে দেখছেন।

মহান আল্লাহতাআলা বলেছেন,

وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ

‘তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো।’ (সুরা জুমুআ, আয়াত : ১০)

এখানে শুধু দুনিয়ার ও আখিরাত উভয়জগতের সফলতাকেই বোঝায়। অর্থাৎ জিকির এমন একটি আমল, যা মানুষের জীবনকে শুধু মানসিকভাবে শান্ত করে না, বরং চূড়ান্ত সফলতার পথেও নিয়ে যায়।

জিকিরের একটি সুন্দর দিক হলো, এর জন্য কোনো বিশেষ সময়ের অপেক্ষা করতে হয় না। আলাদা করে সময় বের করতেও হয় না। মানুষ হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, একা বসে বা ভিড়ের মাঝেও আল্লাহকে স্মরণ করতে পারে। এ কারণে এটি এমন একটি ইবাদত, যা মানুষের জীবনের প্রতিটি মুহূর্তকে ইবাদতে পরিণত করার সুযোগ দেয়।

আধুনিক জীবনের জটিলতা যতই বাড়ুক, অন্তরের শান্তির পথ কিন্তু একটাই। বাহ্যিক সম্পদ, খ্যাতি বা সুযোগ-সুবিধা- সবকিছু থাকা সত্ত্বেও যদি অন্তর অশান্ত থাকে, তবে জীবনের ভারসাম্য নষ্ট হয়। আর সেই অন্তরকে শান্ত করার সবচেয়ে সহজ, গভীর ও নিশ্চিত উপায় হলো আল্লাহর জিকির।

যে অন্তর আল্লাহকে স্মরণ করে, সে কখনো একা নয়। আর যে অন্তর আল্লাহকে ভুলে যায়, সে ভিড়ের মাঝেও নিঃসঙ্গ।

লেখক : আলেম ও সাংবাদিক

[email protected]

অন্তরের প্রশান্তিদুশ্চিন্তাআল্লাহর জিকিরমানসিক প্রশান্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে