তিউনিসিয়ার দক্ষিণের শুষ্ক মরুভূমির ঠিক মাঝখানে ছোট্ট একটি শহর মাটমাটা। আপাত দৃষ্টিতে জায়গাটি সাধারণ মনে হলেও, এর মাটির নিচে লুকিয়ে আছে এক বিস্ময়কর বসতি। এখানকার আমাজিঘ জনগোষ্ঠীর ভূগর্ভস্থ ঘরগুলো যেন অন্য এক জগতের গল্প বলে। এই অদ্ভুত স্থাপনাগুলো বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে স্টার ওয়ার্স চলচ্চিত্রের মাধ্যমে। পরিচালক জর্জ লুকাস এখানকার একটি ঘরকেই লুক স্কাইওয়াকারের শৈশবের বাড়ি হিসেবে ব্যবহার করেছিলেন।গুহার ভেতরেই এক পূর্ণাঙ্গ সংসারমাটমাটার এসব ঘরে প্রবেশের অভিজ্ঞতাই আলাদা। পাহাড়ের ঢালের ছোট্ট একটি প্রবে...