সেনাবাহিনীর হাতে বন্দুক থাকবে। কিন্তু সেই বন্দুকের নির্দেশ দেওয়ার ক্ষমতা থাকবে কার হাতে? চীনা কমিউনিস্ট পার্টির কাছে প্রায় এক শতাব্দী ধরে এই প্রশ্নের উত্তর একটাই, পার্টির হাতে।
১৯৩৮ সালে মাও সে তুং লিখেছিলেন, দলের নীতি হলো, “পার্টি বন্দুককে নির্দেশ দেবে; বন্দুককে কখনও পার্টিকে নির্দেশ দিতে দেওয়া যাবে না।” তারও প্রায় এক দশক আগে, ১৯২৯ সালের ডিসেম্বরে ফুজিয়ান প্রদেশের গুতিয়ানে এক ঐতিহাসিক বৈঠকে কমিউনিস্টদের সশস্ত্র বাহিনীকে বিপ্লবের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের অস্ত্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছি...