ক্যারিয়ারে নতুন অধ্যায়ের ইঙ্গিত
দিলেন আমেরিকান পপতারকা মাইলি। নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দেওয়ার পাশাপাশি সামাজিক
যোগাযোগমাধ্যমে নিজের নাম থেকেও ‘সাইরাস’ পদবি সরিয়ে দিয়েছেন। ফলে প্রশ্ন উঠেছে, এটি
কি শুধুই নতুন সংগীত অধ্যায়ের প্রচারণা, নাকি সত্যিই নতুন পরিচয়ে পথচলা শুরু করছেন
গ্র্যামিজয়ী এই তারকা? মাইলির দশম স্টুডিও অ্যালবাম ‘ব্যাস পারসুয়েডস’ প্রকাশ পাচ্ছে
১৮ সেপ্টেম্বর। ১০টি গান নিয়ে সাজানো অ্যালবামটি।
আরও পড়ুন...