হরমুজ প্রণালিতে একটি ছোট নৌকা থেকে একটি ট্যাংকারের কাঠামোতে দুটি লিম্পেট মাইন সংযুক্ত করা হয়। ফলে জাহাজের ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় এবং সেটি সাময়িকভাবে অকেজো হয়ে পড়ে। ফেব্রুয়ারি মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা শুরুর পর থেকে এই জলপথে এ ধরনের বিস্ফোরকের সফল ব্যবহারের ঘটনা এটিই প্রথম। রয়টার্সের গতকাল শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, এ তথ্য প্রদান করেছে সামুদ্রিক সূত্রগুলো। ব্রিটিশ নৌবাহিনীর সংস্থা ইউকেএমটিও এক সতর্কবার্তায় জানিয়েছে, জাহাজের নাবিক ও কর্মীরা নিরাপদে আছেন, পরিবেশের ওপর কোনো ক্ষ...