যুক্তরাষ্ট্রে চাকরি করছেন,গ্রিন কার্ডের অপেক্ষায় আছেন এবার তাঁদের সামনে নতুন অনিশ্চয়তা। মাইক্রোসফটসহ আটটি বড় প্রযুক্তি ও আইটি প্রতিষ্ঠানের কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের প্রক্রিয়া স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এতে এসব প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের আবেদন বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।৮ অক্টোবর বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও শ্রমমন্ত্রী কিথ সন্ডারল্যান্ড এ সিদ্ধান্তের কথা জানান। প্রশাসনের অভিযোগ, বিদেশি কর্মী নিয়োগের ব্যবস্থায় অনিয়মের মাধ্যমে মার্কিন ক...