Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

৪৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মাইক্রোসফটের, ছোট হচ্ছে এক্সবক্স

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৭
৪৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মাইক্রোসফটের, ছোট হচ্ছে এক্সবক্স

সংগৃহীত ছবি

প্রযুক্তিখাতের অন্যতম জায়ান্ট মাইক্রোসফট বিশ্বব্যাপী ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।ছাঁটাইয়ের এই সংখ্যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ২ দশমিক ১ শতাংশ। এই ছাঁটাইয়ের বড় ধাক্কাটি যাচ্ছে প্রতিষ্ঠানটির গেমিং বিভাগ এক্সবক্সের ওপর।

কর্মীদের পাঠানো এক বার্তায় মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যামি কোলম্যান জানিয়েছেন, দ্রুত পরিবর্তনশীল বাজারে গ্রাহকদের চাহিদার ওপর আরও বেশি জোর দিতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

নতুন এই সিদ্ধান্তের ফলে এক্সবক্স থেকে তাৎক্ষণিকভাবে ১ হাজার ৬০০টির বেশি পদ বিলুপ্ত করা হচ্ছে। এক্সবক্সের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী আশা শর্মা কর্মীদের উদ্দেশে পাঠানো এক নোটে একে এক্সবক্সের ইতিহাসের সবচেয়ে বড় পুনর্গঠন হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

‘বাসা থেকে কাজের নির্দেশ’ দিয়ে কর্মী ছাঁটাই করল মেটা

২১ মে ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ওই নোটে আশা শর্মা জানিয়েছেন, আগামী বছরের মধ্যে এক্সবক্স থেকে আরও ১ হাজার ৬০০ কর্মী চাকরি হারাবেন।

এই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে মাইক্রোসফটের অধীনে থাকা চারটি গেম ডেভেলপমেন্ট স্টুডিও কমপালশন গেমস, ডাবল ফাইন প্রোডাকশন্স, নিনজা থিওরি এবং আনডেড ল্যাবকে এক্সবক্স থেকে পৃথক করে দেওয়া হচ্ছে।

তবে এক্সবক্সের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আশা শর্মা। তিনি বলেছেন, ‘এই পরিবর্তনের উদ্দেশ্য এক্সবক্সকে ছোট করা নয়, বরং আরও বড় ভবিষ্যতের দিকে যেতে নেওয়া হচ্ছে এমন পদক্ষেপ।’

গ্রাহকের পরিবর্তনশীল চাহিদার কথা উল্লেখ করে মাইক্রোসফটের অ্যামি কোলম্যান বলেছেন, বাজারের পরিবর্তন ঠেকানোর কোনো সুযোগ কোম্পানির হাতে থাকে না। কোম্পানি শুধু এটাই বেছে নিতে পারে যে, তারা এই পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেবে কি না।

‘ছাঁটাই হওয়া কর্মীদের জায়গায় সরাসরি কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিস্থাপন করা হচ্ছে না। তবে এটি সত্যি, এআই প্রযুক্তি মানুষের কাজের চেনা ধরন বদলে দিচ্ছে’, স্পষ্ট করেন অ্যামি কোলম্যান।

মাইক্রোসফটের এই ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন বিশ্ব জুড়ে গেমিং শিল্প কঠিন সময় পার করছে। বিগত কয়েক বছরে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ধাক্কা অনেক স্টুডিও এখনো কাটিয়ে উঠতে পারেনি।

আরও পড়ুন

চাকরি হারাচ্ছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সাড়ে ৫ হাজার কর্মী

২৯ জুন ২০২৬

প্রতিষ্ঠানটির সর্বশেষ কর্মী ছাঁটাইয়ের ঘোষণাকে অত্যন্ত কষ্টদায়ক বলে উল্লেখ করেছেন আশা শর্মা। তিনি জানান, এক্সবক্সের পুরো কনটেন্ট পোর্টফোলিও, প্ল্যাটফর্ম এবং অন্যান্য কার্যক্রম নতুন করে সাজানোর প্রয়োজন ছিল।

প্রযুক্তি বিশ্লেষক পাওলো পেসকাতোরে বলেছেন, কর্মী ছাঁটাইয়ের ঘোষণা কোম্পানির জন্য একটি বড় ধাক্কা হতে পারে। এই পরিকল্পনার সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে।

পাওলো পেসকাতোরে মনে করেন, ‘এখন শুধু খরচ কমানোই মাইক্রোসফটের একমাত্র চ্যালেঞ্জ নয়। বরং কনসোল, পিসি, ক্লাউড ও সাবস্ক্রিপশনের এই যুগে বাজারে এক্সবক্সের মূল অবস্থানটি আসলে কোথায় হবে, তা সুনির্দিষ্ট করাই হবে তাদের প্রধান কাজ।

সূত্র : বিবিসি 

মাইক্রোসফটচাকরিচাকরিচ্যুত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise