চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়ায় চলন্ত মাইক্রোবাসের গতিরোধ করে মাহমুদুল হক (৫২) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা।শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আজ শুক্রবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া রশিদ মেম্বারের গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই কয়েকটি দল মাঠে নেমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।গুলিবিদ্ধ মাহমুদুল হকের বাড়ি কক্সবাজার সদরের...