ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ আটজনকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার মধ্যরাত ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি-এর শ্রীনাথপুর বিওপির একটি টহল দল তাদের আটক করে।আটকের বিষয়টি জানিয়েছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান। তিনি জানিয়েছেন, সীমান্তের মেইন পিলার ৬১-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হলদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন...