খাগড়াছড়ি জেলা সদরের শালবাগান এলাকার পল্লীটিলায় মাটি খননকালে মর্টার শেল সদৃশ একটি বস্তু পাওয়া গেছে।শুক্রবার (২০ নভেম্বর) বিকেল আনুমানিক চারটার দিকে সবজি চাষের জন্য পাহাড়ের পাশে মাটি খননের সময় বস্তুটি দেখতে পান স্থানীয় বাসিন্দা মো. বেলাল হোসেন। স্থানীয়দের ভাষ্য, মাটির প্রায় এক ফুট গভীরে বস্তুটি দেখতে পেয়ে বেলাল হোসেন সেটিকে সম্ভাব্য বোমা বা বিস্ফোরকজাতীয় বস্তু বলে ধারণা করেন। পরে তিনি সেটি তার বড় ভাই মো. সেকেন্দারের কাছে খাগড়াছড়ি সদরের উত্তর গঞ্জপাড়া এলাকায় নিয়ে যান। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো...