সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে কমলা। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। এই বাগান ঘিরেই স্বপ্ন বুনেছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের ফিরোজ মাতুব্বর ও তার স্ত্রী নাসিমা বেগম। ৩৩ শতাংশ অনাবাদি জমিতে মাদ্রাজি জাতের কমলার বাগান গড়ে তুলেছেন এ দম্পতি। শুরুতে ১০০টি কলমের চারা রোপণ করলেও বর্তমানে গাছের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০-১৪০টিতে। গত ছয় বছর ধরে নিয়মিত ফলন পাচ্ছেন তারা।
বাগানের অধিকাংশ গাছের ডাল কমলার ভারে নুয়ে পড়েছে। কোনো গাছে কাঁচা, কোনো গাছে আধাপাকা, আবার কোনো গাছে পাকা কম...