রাজধানীর মগবাজার, উত্তরা, ৩০০ ফিটসহ বিভিন্ন স্থানের বহুতল ভবনে নরম জেলি এবং রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে প্লাস্টিকের নকল ডিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে আসামিদের আটক ও জরিমানা করা হয়েছে— এমন দাবি করে একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।তবে ফ্যাক্ট-চেক অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিগুলো কোনো বাস্তব অভিযানের নয় এবং এই ঘটনারও কোনো অস্তিত্ব নেই। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়া ছবি ব্যবহার করে এই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।কী দাবি করা হচ্ছে?সম্প্র...