একদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে চোখে পড়ে নীল পানির এক মায়াবী রাজ্য। যেখানে দল বেঁধে সাঁতার কাটে ঝাঁকে ঝাঁকে রঙিন মাছ আর নিজের মধ্যে রয়েছে শুধু একটি কাচের দেয়াল। সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য মনে হলেও সায়েন্স অ্যালার্টের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। সেখানে বলা হয়েছে, পানির নিচে মানুষের বসবাসের স্বপ্ন শিগগির বাস্তব হতে চলেছে। নতুন এ ঠিকানা নিয়ে গবেষণা করছে যুক্তরাজ্যের ‘ডিইইপি’ নামের একটি সমুদ্র প্রকৌশলী কোম্পানি। তারা তৈরি করেছে পানির নিচে থাকার চমৎকার একটি ঘর। যেটি একই সঙ্গে গবেষণাগার, থাকার জায়গা ও...