ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন তার নিজ ভোটকেন্দ্র কালিবাড়ি এলাকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (৬ নম্বর ওয়ার্ড ) ভোট দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আজকে সকাল থেকে আবহাওয়া একটু খারাপ। বৃষ্টি বৃষ্টি ভাব। তবুও মনে করি ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।’
তিনি বললেন, ‘আমি প্রথমে নিজের ভোট দিলাম। এরপর অন্যান্য কেন্দ্...