ভেজাল ও নকল সার সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, পুরনো ও নিষ্পত্তিকৃত একটি ঘটনাকে কেন্দ্র করে ‘সরকার ভেজাল সার সরবরাহ করছে’ মর্মে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।আজ শুক্রবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও সতর্কবার্তা জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওটি গত ২৭ আগস্ট ম...