গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক দেশের ১৮ কোটি জনগণ উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘বাংলাদেশের ওপর আর কোনো দেশের তাবেদারি বা খবরদারি চলবে না। সবার আগে বাংলাদেশ— এই নীতিতেই দেশ পরিচালিত হবে।’আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ সভার আয়োজন...