দুই বছর বয়সী নাতির চিকিৎসার টাকা জোগাড় করতে ভিক্ষার থলি হাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন রেহনা বেগম। সাতক্ষীরার তালা থেকে খুলনার পাইকগাছাসহ বিভিন্ন এলাকায় কখনো মানুষের বাড়িতে, কখনো পথচারীদের কাছে সাহায্য চাইছেন তিনি। তার একটাই আকুতি, অর্থের অভাবে যেন থেমে না যায় নাতি রাফিদ ইসলাম রাফির চিকিৎসা।জন্ম থেকেই হৃদযন্ত্রের জটিল সমস্যায় আক্রান্ত রাফির পরবর্তী সময়ে মস্তিষ্কে সংক্রমণ দেখা দেয়। অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে হয়েছে তার দুই কান। বর্তমানে সে শুনতে পায় না, কথা বলতে পারে না। স্বাভাবিকভাবে শক...