ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বহুদিনব্যাপী রাষ্ট্রীয় দাফন কর্মসূচিকে সামনে রেখে তেহরানের ঐতিহাসিক এঙ্গেলাব (বিপ্লব) স্কয়ারে ‘উই মাস্ট রাইজ আপ’ শিরোনামে বিশাল এক মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্য উন্মোচন করেছে ইরানি কর্তৃপক্ষ। জাতীয় প্রতিরোধ ও দৃঢ়তার প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে এটিকে।খামেনির উঁচু করে তোলা মুষ্টির আদলে নির্মিত এই বিশাল স্থাপনার চারপাশে উড়ন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতীকী চিত্র রয়েছে। এতে ফারসি, আরবি ও ইংরেজিতে ‘উই মাস্ট রাইজ আপ’ বা ‘আমাদের অবশ্যই জেগে উঠতে হবে’ স্লোগান...